Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় শিশুকে যৌন নির্যাতন চেষ্টা, অভিযুক্ত অটোরিকশা চালক আটক

admin • 27 Jan 2023, 06:18 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় শিশুকে যৌন নির্যাতন চেষ্টা, অভিযুক্ত অটোরিকশা চালক আটক

কুষ্টিয়ার মিরপুরে তিন শিশুকে যৌন নির্যাতন চেষ্টার অভিযোগে এক সিএনজি চালিত অটোরিকশা চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ২৬ জানুয়ারি বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত আব্দুর রশিদ (৫৪) স্থানীয় চিথলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নারী ওয়ার্ড সদস্য রেসমা খাতুনের স্বামী।

শিশুদের পরিবার জানায়,২৬ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে রশিদ ওই শিশুদের অটোরিকসায় ঘোরানোর কথা বলে নিয়ে যায়। একপর্যায়ে এক নির্জন মাঠের মধ্যে নিয়ে তাদের যৌন নির্যাতনের চেষ্টা করে। পরে ওই শিশুরা বাড়ি ফিরে বিষয়টি পরিবারকে জানালে তারা জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল করে এবিষয়ে জানালে পুলিশ তাকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করে।

এক ব্যক্তি ৯৯৯ ফোন করে বিষয়টি জানালে জিজ্ঞেসাবাদের জন্য আব্দুর রশিদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. রাকিবুল হাসান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।