কুষ্টিয়া মিরপুর উপজেলার দারুস সালাম অনলাইন মডেল স্কুলে অগ্নিসংযোগ ও প্রধান শিক্ষককে হত্যা চেষ্টা মামলার পাঁচ জন পলাতক আসামী গ্রেফতার করছে র্যাব-১২।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল ‘মিরপুর থানাধীন নিমতলা বাজার এলাকায়’ অভিযান পরিচালনা করে। অভিযানে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় গত ২৭আগষ্ট দায়েরকৃত ১১নং মামলার ৫ আসামীকে গ্রেফতার করে।
পলাতক আসামীরা হলেন, মিরপুর উপজেলার নওদাপাড়ার মৃত রুস্তম মালিথার পুত্র নুরুল মাষ্টার(৫৫), ও নুরুল মাষ্টারের পুত্র ইমতিয়াজ ইসলাম জীবন (৩৪), লুৎফর মন্ডলের পুত্র আরাফ মাষ্টার (৫০), এবং নিমতলা এলাকার আব্দুল মান্নানের দুই পুত্র আলম (৫৫) ও শফিকুল ইসলাম ওরফে বাবুল মাষ্টার (৪০)।
পরে পলাতক আসামিদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়ার মিরপুর থানায় হস্তান্তর করে র্যাব।





