Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জেলার খবর

কুষ্টিয়ায় লালন মেলায় চুরি হওয়া ১৬ মোবাইলসহ চোর চক্রের সদস্য আটক

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় লালন মেলায় চুরি হওয়া ১৬ মোবাইলসহ চোর চক্রের সদস্য আটক

কুষ্টিয়ায় লালন মেলা থেকে চুরি হওয়া ১৬টি মোবাইলসহ শরিফ (২৭) নামে একজনকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (১৮ অক্টোবর) রাতে শহরের ডায়মন্ড হোটেল থেকে তাকে আটক করা হয়। শরিফ নারায়ণগঞ্জ সদর উপজেলার বন্দর বাড়িপাড়া গ্রামের নুর হোসেনের ছেলে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার থেকে লালন শাহ'র ১৩৪ তম তিরোধান দিবস উপলক্ষে আখড়াবাড়িতে ৩ দিনব্যাপী মেলা শুরু হয়েছে। শুক্রবার মেলার দ্বিতীয় দিন মানুষের ঢল নামে। প্রচণ্ড ভিড়ে চুরি হয় অসংখ্য মোবাইল ও মানিব্যাগ চুরি হয়। বিকেল ৩টার দিকে ঝিনাইদহ থেকে আসা আরমান আলী নামে এক যুবকের পকেট থেকে মোবাইল চুরি হয়। প্রযুক্তি ব্যবহার করে তার চুরি হওয়া মোবাইল ফোনের লোকেশন একটি হোটেলে দেখা যায়।

 

পরে তারে সেখানে অভিযান চালিয়ে চোর সিন্ডিকেটের সদস্য শরীফকে আটক করে। তার কাছ থেকে মোবাইলটি উদ্ধার করে। এ সময় শরীফের দেওয়া তথ্যমতে হোটেল কক্ষের বিছানার নিচ ১৬টি মোবাইল উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে থাকা তিনজন পালিয়ে যায়।

 

ডায়মন্ড হোটেলের পরিচালক উজ্জ্বল মোল্লা বলেন, মেলায় বেড়াতে এসেছে জানিয়ে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে আটক হওয়া ব্যক্তিসহ কয়েকজন হোটেল ভাড়া নেয়। রাতে এক ব্যক্তি এসে দাবি করে লালন মেলা থেকে তার মোবাইল মোবাইল হারিয়ে গেছে। যার লোকেশন এই হোটেলে। তখন তার মোবাইল উদ্ধারে আমরা সহযোগিতা করি।

 

র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইলিয়াস খান জানান, তারা একটি সঙ্ঘবদ্ধ সিন্ডিকেট। দেশের যেখানে লোকসমাগম হয় সেখানে চোর চক্রের সদস্যরা যায়। চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। তাকে কুমারখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।