Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় রবীন্দ্র কুঠিবাড়িতে "ছিন্নপত্র: পদ্মাপাড়ে রবীন্দ্রনাথ" চলচ্চিত্রের প্রদর্শনী

admin • 24 Sep 2023, 07:09 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় রবীন্দ্র কুঠিবাড়িতে "ছিন্নপত্র: পদ্মাপাড়ে রবীন্দ্রনাথ" চলচ্চিত্রের প্রদর্শনী

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়িতে ড. চঞ্চল খান পরিচালিত "ছিন্নপত্র: পদ্মাপাড়ে রবীন্দ্রনাথ" ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শন করা হয়েছে।

ভারতের হাইকমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগিতায় শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে কুঠিবাড়ি অ্যাস্ফিথিয়েটার চত্বরে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, 'রবীন্দ্রনাথ ঠাকুর একজন স্বপ্নদর্শী ছিলেন। যার প্রভাব সীমানা এবং প্রজন্ম অতিক্রম করেছে। তাঁর গভীর চিন্তা, কাব্যিক তেজ এবং শৈল্পিক প্রচেষ্টা মানবতাকে অনুপ্রাণিত ও সমৃদ্ধ করে চলেছে। সাহিত্য, সঙ্গীত এবং দর্শনে তার অবদান বিশ্বে একটি অমোঘ চিহ্ন রেখে গেছে।'

ডকুমেন্টারিতে অংশ নেওয়া ভারত ও বাংলাদেশ উভয় দেশের শিল্পীদের প্রশংসা করে তিনি আরো বলেছেন, ' যৌথ প্রচেষ্টায় আমাদের দুই দেশের যৌথ সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করতে হবে। এটি আমাদের অংশীদারিত্বের বৈশিষ্ট্য যা সাংস্কৃতিক বন্ধন এবং শক্তিশালী জন-মানুষের বিনিময়েরও প্রতিফলন।'

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত কাজের একটি অংশ এবং কুঠিবাড়িতে থাকার সময় তাঁর ভাগ্নি ইন্দিরা দেবীকে লেখা চিঠির সংগ্রহ অন্তর্ভুক্ত করে নির্মিত ' ছিন্নপত্র: পদ্মাপাড়ে রবীন্দ্রনাথ' ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-০৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা, কুষ্টিয়া পুলিশ এ এইচ এম আব্দুর রকিব বিপিএএ, বিপিএম, পিপিএম ( বার), উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত, ডকুমেন্টারির পরিচালক ড. চঞ্চল খান, রবীন্দ্র কুঠিবাড়ির কাস্টোডিয়ান আল আমিন সহ প্রমূখ।

ডকুমেন্টারি প্রদর্শনীর আগে বিখ্যাত রবীন্দ্রসংগীত গায়ক ও সুরকার সাদী মোহাম্মদ রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।