Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় মিলন হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রিমান্ডে

admin • 06 Feb 2024, 09:34 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় মিলন হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রিমান্ডে

কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নে পদ্মা নদীর চর থেকে মিলন হোসেন (২৭) কে শ্বাসরোধে হত্যা ও মরদেহ ৮ টুকরো করে গুমের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা কিশোর গ্যাং লিডার এসকে সজিব ও ইফতি’র তিনদিনের রিমান্ড দিয়েছেন আাদালত।

 

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার উপ-পুলিশ কর্মকর্তা সাজু মোহন সাহা আসামিদের ৪ দিনের রিমান্ড আবেদন করলে কুষ্টিয়া অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানার আদালত এ রিমান্ড দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া সদর থানা সংশ্লিষ্ট আদালতের পুলিশের উপ-পুলিশ পরিদর্শক ইস্কান্দার আলী।

 

এর আগে গত ৩ ফেব্রুয়ারী চাঞ্চল্যকর এই হত্যার ঘটনায় জড়িত সন্দেহে কুষ্টিয়া শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা কিশোর গ্যাং লিডার এসকে সজিবসহ তার গ্যাংয়ের ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গত ৪ ও ৫ ফ্রেব্রুয়ারি গ্রেপ্তার হওয়া লিংকন, জনি, ফয়সাল ও সজল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও গ্রেপ্তার গ্যাং লিডার এসকে সজিব ও ইফতি নামে দুজন আদালতে দায় স্বীকার না করায় এই দুজনকে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য আদালতে এ রিমান্ড আবেদন করে পুলিশ।

 

প্রসঙ্গত, রাজনৈতিক প্রভাবশালী মহলের মদদপুষ্ট ছাত্রলীগ নেতা কিশোর গ্যাং লিডার এসকে সজিবের নেতৃত্বে ব্লাকমেইল (কৌশলে জিম্মি), মোবাইল নাম্বার ক্লোন বা হ্যাক করে বিকাশ একাউন্টের টাকা আত্মসাত, অস্ত্র, মাদক ও নারী ব্যবসাসহ নানা অপরাধ সংঘটনের মাধ্যমে আয় করা টাকা ভাগাভাগির দ্বন্দ্বে সৃষ্ট বিরোধের জেরে মিলন হোসেন (২৭) নামে এক যুবককে হত্যা ও মরদেহ টুকরো টুকরো করা মামলায় ওই আট আসামিকে গ্রেপ্তার করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।