Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় বিষপানে যুবকের আত্মহত্যা

admin • 22 Jan 2023, 09:12 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় বিষপানে যুবকের আত্মহত্যা

কুষ্টিয়ার মিরপুর বিষপানে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২৪ জানুয়ারি) দুপুর বারোটায় উপজেলার শোন্দাহ গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে। আত্মহত্যাকারী যুবকের নাম মোঃ মজনু (৩২)।সে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের শোন্দাহ গ্রামের কালিদহ পাড়ার এলাকার মৃত আশরপ আলীর ছেলে।সে পেশায় একজন পাখি ভ্যান চালক ছিলো।

স্থানীয় সুত্রে জানা যায়-প্রতিদিনের ন্যায় আজও মজনু পাখি ভ্যানে যাত্রী নিয়ে গন্তব্যস্থানে যাচ্ছিলেন। পথিমধ্যে শোন্দাহ-নফরকান্দি গোরস্থানের কাছে পৌছালে হঠাৎ সে চালকের আসন থেকে পড়ে যায়।

 

এ সময় তার মুখ থেকে বিষের গন্ধসহ মুখ দিয়ে বিষফেনা উঠতে থাকায় স্থানীয় লোকজন তাকে প্রথমে পোড়াদহ চিকিৎসা কেন্দ্রে এবং পরে অবস্থার অবনতি হওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকতাকে মৃত ঘোষনা করেন। ধারনা করা হচ্ছে,পারিবারিক কলহের কারনেই তার এই বিষপানের ঘটনা ঘটেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।