Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ রাজমিস্ত্রির মৃত্যু, আহত ৬

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ রাজমিস্ত্রির মৃত্যু, আহত ৬

কুষ্টিয়া শহরের নারিকেল তলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারতলা ভবন থেকে পড়ে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন। বুধবার বিকেল পাঁচটার দিকে এ দুর্ঘটনার শিকার হন শ্রমিকরা।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, হতাহতরা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা। তারা ওই এলাকার অবসরপ্রাপ্ত সরকারি র্কমর্কতা আবুল কাশেমের বাসায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

  দুর্ঘটনায় আহত নির্মাণ শ্রমিক সবুজ বলেন, আমরা চার তলায় কাজ করছিলাম। নীচ থেকে লোহার রড তোলার সময় বিদ্যুতের তারে স্পর্ষ লাগে। পুরো রড বিদ্যুতায়িত হয়ে যায়। এ সময় দুইজন শ্রমিক চারতলা থেকে পড়ে যান। এরমধ্যে রাজু (২৪) মারা গেছেন। নিহত রাজু কুড়িগ্রাম জেলার ফুলবাড়িয়া ইউনিয়নের খুচাবাড়ি গ্রামের শাহ আলমের ছেলে।

আহত ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই ভবনটিতে ৯ জন শ্রমিক কাজ করছিলেন। এদের সবার বাড়িই কুড়িগ্রাম জেলায়। ভবনটি নির্মাণের ক্ষেত্রে কোন ধরণের নিরাপত্তা ব্যবস্থা না রাখার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।  

 

এ বিষয়ে কথা বলার জন্য নির্মাণাধীন ওই ভবনের মালিক আবুল কাশেমের মুঠোফোনে বারবার কল করা হলওে তিনি ফোন রিসিভ করেননি। ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান, হতাহতদের বিকেল পাঁচটার দিকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে অন্তত তিনজনের অবস্থা আশংকাজনক।  

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।