Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

কুষ্টিয়ায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

কুষ্টিয়া সদর উপজেলায় বজ্রপাতে জহুর আলী (৫০) ও ছলিম উদ্দিন (৩৭) নামের দুইজন কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

 

শনিবার (১ জুলাই) দুপুরে উপজেলার আইলচারা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত জহুর আলী কৃষ্ণপুর গ্রামের করিম সওদাগরের ছেলে এবং ছলিম উদ্দিন একই এলাকার মহির উদ্দিনের ছেলে। এ সময় একই গ্রামের মৃত কাদের মণ্ডলের ছেলে রেজাউল (৫০) গুরুতর আহত হন। তবে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা তাপস কুমার সরকার।

 

স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীদের বরাতে সদর উপজেলার ইউএনও সাধন কুমার বিশ্বাস জানান, হতাহতরা সবাই কৃষি কাজ করেন। দুপুরে প্রচণ্ড বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তারা মাঠের কাজ শেষ করে একটি টিনের চালার নিচে অবস্থান করছিলেন।

 

এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই জহুর ও ছলিমের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত রেজাউলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।