Wednesday, 4 November 2026
শিরোনাম
কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জেলার খবর

কুষ্টিয়ায় ফুটবল খেলা দেখা নিয়ে সংঘর্ষ, আহত ৬

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় ফুটবল খেলা দেখা নিয়ে সংঘর্ষ, আহত ৬

কুষ্টিয়ার দৌলতপুরে ফুটবল খেলা দেখা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে দৌলতপুর থানা বাজারে দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের খেলা চলছিল। দর্শক সারিতে বসে খেলা দেখছিলেন শিতলাইপাড়া গ্রামের বুলবুল নামে একজন দর্শক। কুল আলম নামে একজন দর্শক সামনে দাঁড়ালে তাকে সামনে থেকে সরে যেতে বলেন বুলবুল।

 

এ নিয়ে দু’জনের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে তা সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ও খেলা আয়োজক কমিটির লোকজন পরিস্থিতি স্বাভাবিক করে।

 

সংঘর্ষে বুলবুল, আবুল বাসার, রকিবুল, আব্দুল হামিদ, একছেদ আলী ও মুকাব্বার আহত হন। আহতদের মধ্যে বুলবুলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

দৌলতপুর থানার ওসি (তদন্ত) তারেক সংঘর্ষের ঘটনাটি নিশ্চিত করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।