Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জেরে দুই ভাই খুন

admin • 30 Oct 2024, 10:19 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জেরে দুই ভাই খুন

কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্রুতার জেরে আপন দুই ভাইকে কুপিয়ে খুন করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৫ জন। বুধবার বিকেলে দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলো— হামিদ গাইন (৪৮) ও নজরুল গাইন (৫৫)। নিহতরা ওই এলাকার মৃত রমজান গাইনের ছেলে। এ ঘটনায় আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, হতাহতরা বুধবার বিকেলে বাজারের একটি দোকানে চা পান করছিল। এসময় প্রতিপক্ষ মনো, ওয়াসিম ও র‌্যানিসের নেতৃত্বে ৮ থেকে ১০ জন লোক পেছন থেকে ধারাল অস্ত্র দিয়ে হামলা চালায়। 

এ বিষয়ে নিহত নজরুল ও হামিদ মন্ডলের ভাতিজা সুজন ইসলাম বলেন, ‘যারা এই হামলা করেছে তাদের সাথে আমাদের বংশগত বিরোধ ছিল। আমরা আওয়ামী লীগ সমর্থন করি। আর প্রতিপক্ষের লোকজন বিএনপি সমর্থন করে। তবে দলীয় কোনো কোন্দলের জেরে এই হামলা হয়নি। আমাদের বাপ-দাদাদের বংশীয় বিরোধ চলে আসছিল।’

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ আউয়াল কবির বলেন, ‘হামলার ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।