Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

কুষ্টিয়ায় দুই নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানালো ইয়ুথ ডেভলপমেন্ট ফোরাম

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় দুই নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানালো ইয়ুথ ডেভলপমেন্ট ফোরাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কুষ্টিয়ায় দুই নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়েছে। বুধবার (২৯ মার্চ) দুপুরে কুষ্টিয়ার বেসরকারি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ডেভলপমেন্ট ফোরাম এর উদ্যোগে এক অনুষ্ঠানে তাদের সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা পাওয়া নারী মুক্তিযোদ্ধারা হলেন, লুলু-ই ফেরদৌস ও লুলু-ই জান্নাত। তারা আপন দুই বোন।

বে-সরকারী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ডেভলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সদস্য ও কুষ্টিয়া সিটি কলেজের সহকারী অধ্যাপক ড. আরজুমান্দ আরা নাছিমা, ঝিনাইদহ সিটি কলেজের প্রভাষক হাফিজা বিনতে হোসাইন, নারী উদ্যোক্তা ফারজানা আক্তার মিতু, ব্লাড সোলজার কুষ্টিয়ার সহ-সভাপতি ব্লাড সোলজার,জান্নাতুল ফেরদৌস মৌলী।

বক্তারা বলেন, ঝুঁকি নিয়েও দেশমাতৃকার মুক্তির জন্য পুরুষের পাশাপাশি অসংখ্য নারী সশস্ত্র যুদ্ধসহ স্বাধীনতা সংগ্রামে বিভিন্নভাবে অংশ নিয়ে প্রমাণ করেছিল তাদের অবদান ও সমান গৌরবের।

বক্তারা আরও বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের সময় নারীদের ভূমিকা ছিল অপরিসীম। জীবনের ঝুঁকি নিয়ে তারা মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেওয়া, খাবার দেওয়াসহ নানাভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীনে অনন্য ভূমিকা রেখেছেন।

আমরা আমাদের সংগঠনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য দুই জন নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানাতে পেরে আমরা গর্বিত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।