Tuesday, 3 November 2026
শিরোনাম
মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে ই-রিকশা নিবন্ধন ফরম বিতরণ শুরু আজ, যা যা লাগবে শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে: উপদেষ্টা জাহেদ মিরপুরে আন্দোলনকারীদের রাস্তায় না নামতে মাইকিং করছে পুলিশ বিসিবির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড
জেলার খবর

কুষ্টিয়ায় ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কুষ্টিয়ার মিরপুরে বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) বিকেল ৩টার দিকে মিরপুর উপজেলার যোগীপোল এলাকায় কুষ্টিয়া-মেহেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়া এলাকার বাবলু বিশ্বাসের ছেলে আহসান হাবিব তুষার (৩০) এবং একই এলাকার ফরিদ উদ্দিনের ছেলে রাব্বি (৩০)। নিহত তুষার ও রাব্বি বন্ধু। এ সময় অপর একটি মোটরসাইকেলকেও ধাক্কা দেয় ট্রাকটি। এতে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ভেড়ামারা উপজেলার চরদামুকদিয়া এলাকার বাসিন্দা প্রশান্ত বিশ্বাস।

 

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেল যোগে রাব্বি ও তুষার মিরপুর থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের যোগীপোল এলাকায় বিপরীতগামী একটি বালুবাহী ডাম্প ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তারা দুই বন্ধু গুরুতর আহত হয়। এ সময় অপর আরেকটি মোটরসাইকেলকেও ধাক্কা দেয় ট্রাকটি। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী প্রশান্ত।

স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসকরা তুষারকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তুষারের বন্ধু রাব্বিরও মৃত্যু হয়। অপর মোটরসাইকেল আরোহী প্রশান্ত গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

 

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক সবুজ হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই তুষারের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাব্বিরও মৃত্যু হয়। আহত প্রশান্ত চিকিৎসাধীন রয়েছে।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। ট্রাকচালক পালিয়ে গেছেন। ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল ও ঘাতক ডাম্প ট্রাক উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। ঘাতক ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।