Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

কুষ্টিয়ায় সাতসকালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ৯টার দিকে জেলার মিরপুর উপজেলার রানাখড়িয়া ঘোড়ামারা এলাকার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী তানিয়া খাতুন (৩২)। তিনি ভেড়ামারা উপজেলার গোলপনগরের কালাম মাস্টারের মেয়ে। অন্যজন অটোরিকশার চালক। তবে তার পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

 

স্থানীয়রা জানান, সকালে অটোরিকশাটি কুষ্টিয়া থেকে যাত্রী নিয়ে ভেড়ামারার দিকে যাচ্ছিলো। ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ১০ চাকার ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী তানিয়া ও চালক ঘটনাস্থলেই নিহত হন।

 

কুষ্টিয়া-হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সৈয়দ আল মামুন জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক গাড়ি ফেলে পালিয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।