Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

কুষ্টিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

সদ্য ভূমিষ্ট নতুন বোনকে দেখতে বাবার সাথে স্থানীয় হাসপাতালে এসে ৯ বছর বয়সী হাবিবা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে।

শুক্রবার (৯ জুন) সকাল ১০টায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহত হাবিবা উপজেলার আমলা ইউনিয়নের হঠাৎপাড়া এলাকার চা বিক্রেতা হাসান আলীর মেয়ে ও একই এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সে।

স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা গেছে, বুধবার (৭ জুন) সিজারিয়ান অপারেশনের মাধ্যমে মিরপুরের একটি বে-সরকারি ক্লিনিকে কন্যা সন্তান জন্ম দেয় হাসান আলীর স্ত্রী। সেই সন্তানকে দেখতে আজ সকালে ওই ক্লিনিকে যান হাসান আলী ও তার মেয়ে হাবিবা।

পরে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার সময় নওদাপাড়া ব্রীজ নামকস্থানে পৌঁছালে কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী একটি ট্রাক মোটরইকেলটিকে ধাক্কা দিলে হাবিবা ছিটকে পড়ে। এসময় ট্রাকটি তাকে পৃষ্ট করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।