Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় জেলা জামায়াতের উদ্যোগে লিডারশীপ শিক্ষা শিবির অনুষ্ঠিত

admin • 21 Sep 2024, 08:36 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় জেলা জামায়াতের উদ্যোগে লিডারশীপ শিক্ষা শিবির অনুষ্ঠিত

কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলা লিডারশীপ 'শিক্ষা শিবির' অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২০ সেপ্টেম্বর) শুক্রবার সকালে  উক্ত প্রোগ্রামে প্রায় ২০০জন অংশগ্রহণ করেন।

 

কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দ্দারের পরিচালনায় অতিথি ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য আব্দুল মতিন এবং খন্দকার এ কে এম আলী মুহসিন।

 

কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা আমীর রুহুল আমিন এবং মেহেরপুর জেলা আমীর তাজউদ্দীন খান।

 

আব্দুল মতিন তার বক্তব্যে এদেশের মানুষের উপর নির্যাতনের ঘটনা এবং সাহাবীদের শহীদদের আলোচনা পেশ করেন।

 

খন্দকার এ কে এম আলী মুহসিন শুরা সদস্যদের দায়িত্ব কর্তব্য বিষয়ের উপর আলোচনা করেন।

 

এছাড়াও অনুষ্ঠানে কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইনসহ অন্যান্য জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।