Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জেলার খবর

কুষ্টিয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

কুষ্টিয়ায় ছোট ভাই শহিদুল ইসলামের শীলের আঘাতে বড় রাশিদুল ইসলাম (২৬) নামে এক ভাইকে খুন করার অভিযোগ উঠেছে।

 

সোমবার সকালের দিকে শান্তিডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন ইবি থানাধীন শান্তিডাঙ্গা গ্রামের খবির মন্ডলের ছেলে রাশিদুল ইসলাম।

 

নিহতের পরিবার স্বজনেরা জানায় ছোট ভাই বাড়িতে গোসল করার জন্য টিউবওয়েলের সাথে পানির মটর বসান। পরবর্তীতে গত রাতে টিউবওয়ের সাথে পানির মটরটি চুরি হওয়ায় বড় ভাই রাশিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদে দুই ভাইয়ের কথাকাটাটির সৃষ্টি হলে ঘরে পাশে থাকা মসলা বাটা পাটার শীল দিয়ে বড় ভাইকে আঘাত করলে ঘটনাস্থলে বড় ভাইয়ের মৃত্যু হয়।

 

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

 

এ বিষয়ে ইবি থানার ওসি আননুর যাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তুচ্ছ ঘটনার জেরে তাকে হত্যা করেছে। হত্যার পর থেকে ছোট ভাই শহিদুল ইসলাম পলাতক আছে। তাকে আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।