Tuesday, 3 November 2026
শিরোনাম
মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে ই-রিকশা নিবন্ধন ফরম বিতরণ শুরু আজ, যা যা লাগবে শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে: উপদেষ্টা জাহেদ মিরপুরে আন্দোলনকারীদের রাস্তায় না নামতে মাইকিং করছে পুলিশ বিসিবির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড
জেলার খবর

কুষ্টিয়ায় ছাত্রশিবিরের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় ছাত্রশিবিরের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (২১ মে) সকাল ১০ ঘটিকার সময় হাজী শরীয়তুল্লাহ এয়াতিমখানার আব্দুল ওয়াহেদ রহঃ অডিটরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের সফর উপলক্ষে কর্মী সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখা।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার সভাপতি হাফেজ সেলিম রেজা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিল্প সাংস্কৃতিক সম্পাদক আবু মুসা।
সমাবেশে বক্তাবরা বলেন, আমাদের কে আমল-আখলাক এর পাশাপাশি একজন সৎ দক্ষ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। সাংগঠনিক মানোন্নয়ন ও যে কোনো পরিস্থিতি ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে।
বক্তারা আরও বলেন, আগামীর নিজেরদের প্রস্তুত রাখতে হবে দেশের যেকোনো প্রয়োজনে সকলের আগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জনগণের পাশে থাকবে। এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া শহর শাখার বিভিন্ন দায়িত্বশীল ও কর্মী বৃন্দ ।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।