Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জেলার খবর

কুষ্টিয়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

কুষ্টিয়ার মিরপুরে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের নতুন সুতাইল গ্রামের মাঠ থেকে জাহাঙ্গীর (২৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করে মিরপুর থানা পুলিশ।

 

নিহত জাহাঙ্গীর চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার রাধিকাগন্জ গ্রামের মৃত  মালেক শরিফের পুত্র। সে পেশায় রাজমিস্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, নতুন সুতাইল এলাকার মৃত গঞ্জের আলীর পুত্র আমিরুলের বাড়িতে রাত অনুমান ২টার  সময় ২-৩ জনের একটি চোর চক্র চুরির উদ্দেশ্যে যায়। পরবর্তীতে স্থানীয়রা চোর চক্রকে ধাওয়া দিলে দুই জন পালিয়ে গেলেও একজনকে গণপিটুনি দেয় জনতা।

   

উক্ত গণপিটুনিতেই ওই চোরের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরবর্তীতে রোববার সকালে হালসা পুলিশ ফাঁড়িতে খবর দিলে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরবর্তীতে মিরপুর থানা পুলিশ ও পুলিশ বূরো অব ইনভেস্টিগেশন পিবিআই লাশের পরিচয় সনাক্ত করে।

   

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত মধ্যরাতে ২-৩ জনের একটি চোর চক্র চুরির উদ্দেশ্যে সুতাইল গ্রামে গেলে স্থানীয় জনতা ধাওয়া দিলে দুইজন পালিয়ে গেলেও একজনকে গণপিটুনি দেয়। পরবর্তীতে স্থানীয়রা থানা পুলিশ কে খবর দিলে পুলিশ এসে গনপিটুনি খাওয়া লাশ উদ্ধার করে।

 

এ ব্যাপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আজিজ বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে রবিবার সকালে গিয়ে আমরা লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গতরাত্রে সুতাইল চুরির উদ্দেশ্যে এসে জনতার গণপিটুনিতে ব্যক্তিটি নিহত হয়েছে। পুলিশ তার পরিচয় সনাক্ত করেছে।

 

নিহত ব্যক্তিটির পিসিপিয়ার যাচাই করে জানা যায়, তার নামে বিভিন্ন থানায় ছয়টির মত চুরির মামলা রয়েছে। ঘটনাটি নিয়ে মিরপুর থানা পুলিশ কাজ করছে। আমরা লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে প্রেরণ করেছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।