Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

কুষ্টিয়ায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বটি দিয়ে কুপিয়ে চাচাতো ভাই সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে মাহাবুল ইসলাম। বৃহস্পতিবার (১৬ মার্চ) উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গরুড়া গ্রামের মিস্ত্রিপাড়ায় এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।

 

নিহত সাইফুল ইসলাম দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গরুড়া গ্রামের মিস্ত্রিপাড়া এলাকার সামছুল ইসলামের ছেলে। সে নসিমন চালক ছিলেন। অভিযুক্ত মাহাবুল ইসলাম নিহতের চাচাতো ভাই।

 

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সাইফুল ইসলাম ও মাহাবুল ইসলাম আপন চাচাতো ভাই, পাশাপাশি বাড়ি। দুজনের সমবয়সী (৮ বছর) দুই ছেলে আছে।

 

বৃহস্পতিবার তারা দু'জন খেলার সময় ধাক্কাধাক্কি ও মারামারি করে। এই ঘটনার জের ধরে দুই ছেলের অভিভাবকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় মাহাবুল ও তার স্ত্রী কণা বটি দিয়ে কুপিয়ে সাইফুল ইসলামকে হত্যা করে।

 

এ বিষয়ে আদাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল বাকী বলেন, বাচ্চারা খেলার সময় ধাক্কাধাক্কি মারামারি করেছিলো। এ ঘটনার জের ধরে দুই অভিভাবকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাইফুলের মৃত্যু হয়েছে।

 

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ৮ বছর বয়সী দুই ছেলে খেলার সময় ধাক্কাধাক্কি ও মারামারি করেছিল। এ ঘটনার জেরে দুই অভিভাবকদের মধ্যে সংঘর্ষ হয়।  এসময় মাহাবুল ও তার স্ত্রী কণা বটি দিয়ে কুপিয়ে সাইফুল ইসলামকে হত্যা করে।

 

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।