Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

কুষ্টিয়ায় কিশোরী নির্যাতন, প্রধান আসামি গ্রেপ্তার

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় কিশোরী নির্যাতন, প্রধান আসামি গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারে র‌্যাবের অভিযানে কিশোরী নির্যাতন মামলার প্রধান আসামি ইসমাইল হোসেন (৫০) গ্রেপ্তার হয়েছেন।

গতকাল শুক্রবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর উপজেলার একটি চায়ের দোকান থেকে তাকে আটক করেন। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ক্ষেমিড়দিয়া গ্রামের মৃত মুক্তার সদ্দারের ছেলে। 

ইসমাইল হোসেন ২৮ সেপ্টেম্বর কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার দক্ষিণ পাড়া গ্রামে একটি কিশোরীকে নির্যাতন করেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর কিশোরীর পরিবারের পক্ষ থেকে ভেড়ামারা থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর র‌্যাব সদস্যরা আসামির অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করে।

র‌্যাব জানায়, গ্রেপ্তার হওয়া আসামিকে পরে ভেড়ামারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।