Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

কুষ্টিয়ায় কালচারাল হেরিটেজ বিষয়ক আলোচনা সভা শুক্রবার

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় কালচারাল হেরিটেজ বিষয়ক আলোচনা সভা শুক্রবার

আগামীকাল (শুক্রবার)  সকাল ১০ টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কুষ্টিয়া জেলা এবং ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে " কালচারাল হেরিটজ জোন - কুমারখালির কুষ্টিয়া " শীর্ষক আলোচনা সভা, গুণী সংবর্ধনার আয়োজন উদ্যোগ গৃহীত হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শাহজাহান আলী, উদ্বোধন করবেন একুশে পদক প্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মামুনুর রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদক প্রাপ্ত সংগীত পরিচালক বীর মুক্তিযোদ্ধা শেখ সাদী খান।

 

মূল প্রবন্ধ উপস্থাপনা করবেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এ্যাসোসিয়েশন (বিসিআরএ) এবং ঢাকা মিডিয়া ক্লাবের সভাপতি সাংস্কৃতিক সংগঠক অভি চৌধুরী। সভাপতিত্ব করবেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক এবং গবেষক আব্দুর রশিদ চৌধুরী।

 

স্বাগত বক্তব্য রাখবেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ ইবি শাখার সাধারণ সম্পাদক ও ইসলামী বিশ্ববিদ্যালয় টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল, শুভেচ্ছা বক্তব্য রাখবেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও সম্মিলিত সামাজিক জোটের প্রতিষ্ঠাতা সদস্য সচিব বিশিষ্ট সংগঠক ও আইনজীবী অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল। সঞ্চালনা করবেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. উজ্জ্বল কুমার রায় এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি এস. এস রুশদী।

 

বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কুষ্টিয়া জেলা এবং ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে কুষ্টিয়ার সকল সাংস্কৃতিক শিল্পী, সংগঠক, কর্মীদের উন্মুক্ত আমন্ত্রণ জানানো হয়েছে উক্ত অনুষ্ঠানে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।