Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

কুষ্টিয়ায় এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে দেয়া হচ্ছে হানিফের বাড়ি

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে দেয়া হচ্ছে হানিফের বাড়ি

কুষ্টিয়া-৩ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফের বাড়ি এক্সকেভেটর দিয়ে গুঁড়িয়ে দিচ্ছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে নগরীর পিটিআই রোডের বাড়িটিতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বাড়িটির সামনে আসে। একপর্যায়ে বাড়িটির একটি অংশে আগুন ধরিয়ে দেয়া হয়। পরে একটি এক্সকেভেটর দিয়ে বাড়িটি ভাঙার কার্যক্রম শুরু করে বিক্ষুব্ধরা। এ সময় বাড়িটির সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলার সদস্য সচিব মুস্তাফিজুর রহমান বলেন, স্বৈরাচাররা রাজনীতিতে ফেরার চেষ্টা করছে। এই বাংলায় তাদের ঠাই নেই। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চলছে চলবেই।

এরপর বিক্ষুব্ধ ছাত্র-জনতা নগরীর হাউজিং কদলতলা এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের বাড়িতে ভাঙচুর করে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর মাহাবুব উল আলম বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ছাত্র-জনতা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।