Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জেলার খবর

কুষ্টিয়ায় ‘এইচপিভি’ টিকাদান ক্যাম্পইনের শুভ উদ্ভোধন

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় ‘এইচপিভি’ টিকাদান ক্যাম্পইনের শুভ উদ্ভোধন

কুষ্টিয়ায় কিশোরীদের জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধী হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ‘এইচপিভি’ টিকাদান ক্যাম্পইনের শুভ উদ্ভোধন করা হয়েছে।

 

( ২৪ অক্টোবর ) বৃহস্পতিবার  কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয় চত্বরে এইচপিভি ভ্যাক্সিনেশন ক্যাম্পইনের উদ্ভোদনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতীম শীল।

 

জেলার সিভিল সার্জন কর্মকর্তা ডা. মোঃ আকুল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু রাসেল, জেলার সাবেক সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল হান্নান,ডা মো সেলিম হোসেন ফারাজী,জেলা শিক্ষা অফিসার ,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার,প্রিন্সিপাল আরপিটিআই,সদর উপজেলার  স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা,মেডিকেল অফিসারবৃন্দ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী,অভিভাবকবৃন্দ ও অন্যান্য কর্মকর্তাচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

জেলায় ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী এবং ১০থেকে ১৪বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত প্রত্যকে কিশোরীকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী টিকাদান করা হবে। প্রথম ১০দিন শিক্ষা প্রতিষ্ঠান এবং বাকি ৮দিন ইপিআই কেন্দ্রে টিকা প্রদান করা হবে ।প্রত্যেককে বিনামূল্যে এক ডোজ করে এই টিকা প্রদান করা হবে ২৪ অক্টোবর থেকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।