Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

কুষ্টিয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, নারী গ্রেপ্তার

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, নারী গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুর সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্যকে কাজল হোসেন (৪২) কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। সে ওই ইউনিয়নের দৌলতখালী গ্রামের মো. সুন্নতের ছেলে।

 

দৌলতপুর থানার ওসি মজিবর রহমান বলেন, বুধবার সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশে সর্দারপাড়া মোড়ে তাকে ধারালো হাঁসুয়া দিয়ে পিঠে ও ঘাড়ে কুপিয়ে জখম করে স্থানীয় প্রতিপক্ষ। সেখান থেকে উদ্ধার করে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

 

তিনি জানান, বৃহস্পতিবার ভোরে কাজলের মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাতিজা শামীম হোসেন বাদি হয়ে ৫ আসামির নাম উল্লেখ করে মামলা করেছেন।

   

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই বিশ্বজিৎ বলেন, এরমধ্যে ১নং আসামি আব্দুল মাবুদের স্ত্রী ৫ নং আসামি রাশিদা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

হাসপাতালে কান্নারত নিহতের ছোট ভাইয়ের স্ত্রী আরিফা খাতুন বলেন, ঘটনার পর থেকেই অজ্ঞান অবস্থায় ছিলেন কাজল মেম্বার। স্যালাইন চলছিল। ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

   

নিহতের প্রতিবেশী মহব্বত হোসেন জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন ও প্রভাব বিস্তার নিয়ে সর্দারপাড়ার লোকজনের সঙ্গে কাজলের বিরোধ ছিলো। এর প্রেক্ষিতে তারা এ হামলা করেছে বলে ধারণা তার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।