Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় আরাফাত রহমান কোকোর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

admin • 24 Jan 2023, 07:46 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় আরাফাত রহমান কোকোর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

 সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়েছে।  মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী। আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সহ-সভাপতি, কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির আহ্বায়ক বশিরুল আলম চাঁদ। অনুষ্ঠান পরিচালনা করেন কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু।

এছাড়াও উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তালেব সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে মরহুম আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার সামসুজ্জাহিদ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।