Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

কুষ্টিয়ায় আগামীকাল মেডিল্যাব ডায়গনস্টিক সেন্টারে 'ফ্রি হেলথ ক্যাম্প'

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় আগামীকাল মেডিল্যাব ডায়গনস্টিক সেন্টারে 'ফ্রি হেলথ ক্যাম্প'

আগামীকাল সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত কালপুরুষ- কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে বটতৈল ইউনিয়ন পরিষদের খাজানগর এলাকায় অবস্থিত মেডিল্যাব ডায়গনস্টিক সেন্টারে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য যে কুষ্টিয়া সদর উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড গুলোতে পর্যায়ক্রমে কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে এবং মেডিল্যাব ডায়গনস্টিক সেন্টারের সহযোগিতায় দুস্থ, নিপীড়িত ও অসহায় নাগরিকদের চিকিৎসা সেবা দেওয়ার উদ্দেশ্যেই এই কর্মসূচির আয়োজনের মূল উদ্দেশ্য।

সম্মিলিত সামাজিক জোট কুষ্টিয়ার প্রতিষ্ঠাতা সদস্য সচিব ও সমন্বয়ক এবং কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল বলেন, " কুষ্টিয়ার প্রান্তিকে বিনামূল্যে চিকিৎসা সেবার প্রদানের মাধ্যমে স্বেচ্ছাসেবীদের কার্যক্রমে ও প্রচেষ্টাগুলো গণমানুষের সামনে তুল ধরাই আমাদের মূল লক্ষ্য "

কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান এবং কুষ্টিয়া মেডিক্যাল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশনের সাবেক সভাপতি ডা. চঞ্চল মাহমুদ বলেন, " আমরা এ ভূমির সন্তান, চিকিৎসা সেবা দিয়ে অর্থ উপার্জনই একজন চিকিৎসকের উদ্দেশ্য নয়, সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা নিজ এলাকা মানুষের পাশে বিনামূল্যে চিকিৎসা সেবা, আইনি পরামর্শ, পেশা পরামর্শ ও শিক্ষা উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে কুষ্টিয়া সদর ও পৌর এলাকার নাগরিকদের পাশে থাকতে চাই "

উক্ত কর্মসূচিতে দিনব্যাপী মেডিসিন, গাইনি, শিশু, বাত ব্যথা, চর্ম, কান-নাক-গলা এবং চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। সিরিয়ালের জন্য যোগাযোগ: ০১৯৪৪১০৪৯৪০ নম্বরে। যেকোনো এলাকার রোগীর জন্য এই সেবা ফ্রী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।