Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমিল্লা সিটিতে এনসিপির মেয়র প্রার্থী অ্যাড.তারিকুল ইসলাম

admin • 30 Mar 2026, 04:38 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুমিল্লা সিটিতে এনসিপির মেয়র প্রার্থী অ্যাড.তারিকুল ইসলাম

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী হিসেবে জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামকে সমর্থন জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তিনি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক ও সংগঠক।

 

রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম অ্যাডভোকেট তারিকুল ইসলামের নাম ঘোষণা করেন।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে শিক্ষাজীবন সম্পন্ন করা তারিকুল ইসলাম ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন ও ৪৮ দিন কারাবাস করেন।

 

২০১৯ সালের ডাকসু নির্বাচনসহ পরের সময়ে শিক্ষার্থীদের অধিকার আদায়, আবরার ফাহাদ হত্যার বিচার ও এনআরসি-সিএএ বিরোধী আন্দোলনসহ বিভিন্ন গণআন্দোলনে তিনি সামনের সারিতে ভূমিকা পালন করেন। ২০২২ সালে তিনি আবরার ফাহাদের স্মরণ সভা থেকে গ্রেপ্তার হয়ে দ্বিতীয়বার কারাবরণ করেন।

 

পরে তিনি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন ও ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেন। ওই আন্দোলনে তার সক্রিয় ভূমিকার জন্য তিনি স্লোগান মাস্টার হিসেবে পরিচিতি লাভ করেন। পরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিষ্ঠাকালীন নিউক্লিয়াসের সদস্য ছিলেন।

 

বর্তমানে তারিকুল ইসলাম জাতীয় যুবশক্তির আহ্বায়ক ও এনসিপির নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশায় তিনি একজন আইনজীবী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।