Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

কুমিল্লায় সড়কে প্রাণ গেল ২ জনের

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
কুমিল্লায় সড়কে প্রাণ গেল ২ জনের

কুমিল্লার চান্দিনায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা ও পশ্চিম বেলাশহর এলাকায় পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন— চান্দিনার সাতবাড়িয়া গ্রামের সবজি ব্যবসায়ী আলফু মিয়া (৭০), বরিশাল জেলার ট্রাক হেলপার শরীফ (২৫)।

   

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মহাসড়কের পূর্ব বেলাশহর মেইলগেট এলাকায় মহাসড়ক পারাপারের সময় চট্টগ্রামগামী অজ্ঞাত একটি প্রাইভেটকারের চাপায় ঘটনাস্থলেই আলফু মিয়া নিহত হন। তিনি মেইলগেট এলাকায় সবজি ব্যবসা করতেন।

   

একই সময়ে চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের নূরীতলা ব্রিজ এলাকায় উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই ট্রাক হেলপার শরীফ নিহত হন।

 

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) ওবায়দুল হক জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।