Sunday, 8 November 2026
শিরোনাম
জেলার খবর

কুমিল্লায় মাছবাহী ট্রাক উল্টে নিহত ৪

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
কুমিল্লায় মাছবাহী ট্রাক উল্টে নিহত ৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাছবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিনজন।  (১২ মার্চ) মঙ্গলবার ভোর ৬টায় মহাসড়কের কুমিল্লার ইলিয়টগঞ্জে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতেরা হলেন সাতক্ষীরা জেলার রফিকুল ইসলাম, ভোলা জেলার মনপুরা এলাকার মনির হোসেন, হাবিবুর রহমান ও আক্তার হোসেন। আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

মঙ্গলবার সকালে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ইনচার্জ ওমর ফারুক মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

ওমর ফারুক বলেন, নোয়াখালী থেকে মাছ নিয়ে ঢাকায় যাওয়ার পথে কুমিল্লার ইলিয়টগঞ্জে সামনের একটি ট্রাককে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় মাছবোঝাই ট্রাকটি। এ সময় ট্রাকে থাকা মাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন চারজন। উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়ার পথে চারজনেরই মৃত্যু হয়।

নিহতদের মরদেহ ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা ওমর ফারুক। তিনি বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটিও উদ্ধার করে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।