Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

admin • 24 Feb 2024, 10:36 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

কুমিল্লার সদর দক্ষিণে শাহ আলম নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার নেউরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহ আলম নগরীর দক্ষিণ চর্থা এলাকার নুরু মিয়ার ছেলে এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা জসিম উদ্দিনের ভাই।

 

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রায় ১৯ বছর ধরে প্রবাসে ছিলেন শাহ আলম। দেশে ফিরে প্রায় দেড় বছর আগে সদর দক্ষিণ উপজেলার নেউরা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজের ব্যবসা করছিলেন। শুক্রবার রাত সোয়া ৩টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হয়ে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।

 

শনিবার সকালে বাড়ির অদূরে নিহতের মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

নিহতের ভাই জসিম উদ্দিন জানান, কি কারণে তাকে হত্যা করা হয়েছে, এ মুহূর্তে আমরা কিছুই বলতে পারছি না। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আমার ভাইকে যারা হত্যা করেছে, আমি তাদের ফাঁসি চাই।

 

এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন ভূঁইয়া জানান, নিহতের শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত আছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।