Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমিল্লায় ধর্ষণকাণ্ড: পর্নোগ্রাফি মামলায় চার আসামি ৩ দিনের রিমান্ডে

admin • 03 Jul 2025, 01:08 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুমিল্লায় ধর্ষণকাণ্ড: পর্নোগ্রাফি মামলায় চার আসামি ৩ দিনের রিমান্ডে

কুমিল্লার মুরাদনগরের বহুল আলোচিত নারীকে ধর্ষণ ও নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় পর্নোগ্রাফি এবং নারী ও শিশু নির্যাতনের মামলায় গ্রেপ্তার অভিযুক্ত ৪ আসামিকে ৩ দিনের রিমান্ড দিয়েছে আদালত।  ছবি স

   

বৃহস্পতিবার (৩ জুলাই) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১১ নম্বর আমলি আদালতের বিচারক মমিনুল হকের আদালতে মামলার শুনানি শেষে আসামিদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে গত মঙ্গলবার আদালতে তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করেছিলেন মুরাদনগর থানার এসআই ও মামলার আইও রুহুল আমিন।

ধর্ষণের মামলায় গ্রেপ্তার হওয়া ফজর আলী বর্তমানে পুলিশ পাহারায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেপ্তার হওয়া অন্য আসামিরা হলেন উপজেলার বাহেরচর গ্রামের রমজান আলী, মো. অনিক ও মো. আরিফ। 

   

এর আগে, গত বৃহসপতিবার (২৬ জুন) রাতে এক নারীকে ধর্ষণ ও মারধরের ঘটনা ঘটে। এ সময় গ্রেপ্তার সুমন, রমজান, আরিফ ও অনিকসহ স্থানীয় কয়েকজন ওই নারীর ভিডিও ধারণ করে এবং অভিযুক্ত ধর্ষক ফজর আলীকে বেদম মারধর করে। এরপর শনিবার (২৮ জুন) এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে এ ঘটনায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। পর্নোগ্রাফি আইনে ওই এলাকার চার যুবককে গ্রেপ্তার করে মুরাদনগর থানা পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।