Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

admin • 24 Dec 2023, 02:57 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

কুমিল্লার দেবিদ্বারে থেমে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাগুর সিএনজি স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

 

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নয়ন মিয়া জানান, রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা তিশা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা পালিয়ে যায় দুর্বৃত্তরা।

 

এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে ৭ ডিসেম্বর ভোরে নগরীর উনাইসার এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে বাসের ভেতরের অংশ পুড়ে যায়

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।