Tuesday, 3 November 2026
শিরোনাম
মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে ই-রিকশা নিবন্ধন ফরম বিতরণ শুরু আজ, যা যা লাগবে শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে: উপদেষ্টা জাহেদ মিরপুরে আন্দোলনকারীদের রাস্তায় না নামতে মাইকিং করছে পুলিশ বিসিবির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড
জেলার খবর

কুমারখালী সাহিত্য সংসদের উদ্যোগে জাতীয় কবির জন্মজয়ন্তী পালন

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
কুমারখালী সাহিত্য সংসদের উদ্যোগে জাতীয় কবির জন্মজয়ন্তী পালন

কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। আজ রবিবার (২৫ মে) কুষ্টিয়ার কুমারখালী স্টেশন সংলগ্ন কচুরী রেস্টুরেন্টে বিকাল সাড়ে ৫টায় কুমারখালী সাহিত‍্য সংসদের আয়োজনে আলোচনা ও কবিতা পাঠের মাধ্যমে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামে জন্মবার্ষিকী উদযাপন করা হয়।

কুমারখালী সাহিত্য সংসদের সভাপতি কবি রহমান আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক মাহমুদ শরীফের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক ও গবেষক সোহেল আমিন বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক এস এম আফজাল হোসেন ও কবি মিজানুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন জেএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মকছেদ আলী, ফজলুর রহমান, মাসুদ সিদ্দিক, বাবুল পিয়ার, শেখ মোহাম্মাদ শাহজাহান সিরাজ, আব্দুল হান্নান ও সাংবাদিক কাজী সাইফুল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, কুমারখালী যোগেন্দ্রনাথ মাধ্যমিক বিদ্যালয়ে ১৯২৮ সালে কবি কাজী নজরুল ইসলামের আগমন ঘটেছিলো। সেই আগমনকে স্মৃতি হিসেবে ধরে রাখতে কুমারখালী যোগেন্দ্রনাথ মাধ্যমিক বিদ্যালয়ে স্মৃতি স্তম্ভ বা নজরুল মঞ্চ স্থাপনের দাবী জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।