জেলার খবর
কুমারখালী সংগীত বিদ্যালয় ইতিহাস, ঐতিহ্য ও সাফল্যের ৩০ বৎসর
admin
• 27 Oct 2023, 08:00 PM
• পঠিত 0 বার
গুণীজনদের সংবর্ধণা প্রদান, আলোচনা সভা ও জাতীয় চলচিত্র পুরস্কার প্রাপ্ত শিল্পী চন্দনা মজুমদার ও কিরণ চন্দ্র রাঁয়ের লোক সংগীত পরিবেশনার মধ্যদিয়ে উদযাপিত হয়ে গেল ইতিহাস, ঐতিহ্য ও সাফল্যের কুষ্টিয়ার কুমারখালী সংগীত বিদ্যালয় প্রতিষ্ঠার ৩০ বৎসর পূর্তি উৎসব।
বৃহস্পতিবার ( ২৬ অক্টোবর) রাত আটটায় ওই বিদ্যালয় চত্বরে কর্মসূচি আয়োজন করে ঢাকাস্থ কুমারখালী সংগীত বিদ্যালয় ও চরণ লোকশিল্পী দল। চলে রাত দেড়টা পর্যন্ত। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের ডিজি মো. শুকুর আলী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা জাতীয় রাজস্ব বোর্ডের কর কমিশন রঞ্জিত কুমার তালুকদার, কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন, কুমারখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. শরিফ হোসেন, কুষ্টিয়া বোধদয়ের সভাপতি এ্যাডভোকেট লালিম হকসহ অন্যান্যরা।
কুমারখালী সংগীত বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহা. আব্দুর রফিক জানান, ইতিহাস, ঐতিহ্য ও সাফল্যের ৩০ বৎসর উদযাপন উপলক্ষে ২৭ জন গুণীজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গভীররাত পর্যন্ত সংগীত পরিবেশ করেন জাতীয় চলচিত্র পুরুস্কার প্রাপ্ত, বাংলাদেশ টেলিভিশন ও বেতারের জনপ্রিয় সংগীত শিল্পী চন্দনা মজুমদার ও কিরণ চন্দ্র রায় সহ অন্যান্যরা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





