Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালী প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

admin • 18 Jan 2025, 09:43 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুমারখালী প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ার কুমারখালী প্রেসক্লাবের নতুন বছরের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকালে প্রেসক্লাবের হলরুমে মাসিক এ সভার আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদের পরিচালনায় ও খন্দকার লিপু আমিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক বকুল চৌধুরী।

 

এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মাহমুদ শরিফ, মনোয়ার হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক খায়রুল ইসলাম সবুজ, পার্থ সারথী ঘোষ, সাংগঠনিক সম্পাদক তানভির লিটন, দপ্তর সম্পাদক মাসুদ রানা, অর্থ সম্পাদক মাহমুদ আলাল, প্রচার সম্পাদক নয়ন শেখ, নির্বাহী সদস্য ফরহাদ আমির টিপু, সামরুজ্জামান সামুন, রফিকুল ইসলাম, আবু তালহা রাসেল,পুলক সরকার, মিজানুর রহমান, রঞ্জিত কুমার, সদস্য মোঃ সবুজ, আরিফুল ইসলাম,পলাশ ঘোষ, রবিন, সাব্বির, তরিকুল সহ সংগঠনের সদস্যবৃন্দ।

 

অনুষ্ঠানে প্রেসক্লাবের কার্যক্রমকে আরো বেগবান করার লক্ষ্যে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।