Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

admin • 11 Mar 2026, 09:39 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । বুধবার (১১ মার্চ)  বিকেলে শহরের তরুণ মোড়স্থ  বাহরুল উলূম বালিকা মাদ্রাসা ও এতিম খানায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয় ।

 

কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বকুল চৌধুরী, কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাড. জাকারিয়া আনছার মিলন, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শাকিল আহমেদ তিয়াস, নোভা ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক শেখ বদর, কুমারখালী প্রেসক্লাবের সহ-সভাপতি মনোয়ার হোসেন, জাকের আলী শুভ, সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক তানভীর লিটন, দপ্তর সম্পাদক মাসুদ রানা, প্রচার সম্পাদক নয়ন শেখ, কোষাদক্ষ্য মাহমুদ হাসান, নির্বাহী সদস্য খন্দকার তুহিন আহম্মেদ, শাহীন বিশ্বাস, খাইরুল আলম সবুজ,সদস্য আসাদুজ্জামান সবুজ, মিজানুর রহমান, লিটন প্রামাণিক, রবিন হোসেন, মান্নান, লিংকনসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গলকামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বাহরুল উলূম বালিকা মাদ্রসার ব্যাবস্থাপনা পরিচালক মাওলানা দেলোয়ার হোসেন মাজহারী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।