Friday, 25 September 2026
শিরোনাম
সারা দেশ

কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে প্রয়াত সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণসভা

• 25 Sep 2026, 05:03 PM • পঠিত 54 বার
শেয়ার করুন:
কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে প্রয়াত সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণসভা

দৈনিক আজকের পত্রিকা ও চ্যানেল নাইন এর কুষ্টিয়া প্রতিনিধি এবং কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক প্রয়াত সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে স্মৃতিচারণ ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।  আজ (২৫ সেপ্টেম্বর) শুক্রবার সকালে কুমারখালী প্রেসক্লাবের আয়োজনে শহরের সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘর মিউাজিয়ামের সম্মেলন কক্ষে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

 


কুমারখালী প্রেসক্লাবের সভাপতি খন্দকার লিপু আমিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিক দেবাশীষ দত্তের বাবা দিলীপ কুমার দত্ত ও ৬ বছরের কন্যা মহিমা দত্ত উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে স্মরণসভাটি আরও আবেগঘন হয়ে ওঠে।

 

 

স্মরণসভায় বক্তারা বলেন, দেবাশীষ দত্ত শুধু একজন সাংবাদিক ছিলেন না, তিনি ছিলেন সহকর্মীদের কাছে একজন আন্তরিক, সদালাপী ও স্নেহশীল মানুষ। পেশাগত দায়িত্বের পাশাপাশি মানুষের কথা, এলাকার সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগ তাঁর লেখনীতে গুরুত্ব পেত। সত্য ও মানুষের পক্ষে তাঁর নির্ভীক কলম ছিল সাংবাদিকতার অন্যতম শক্তি। স্মৃতিচারণ করতে গিয়ে তাঁর কর্মজীবনের নানা স্মৃতি তুলে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন সহকর্মীরা। এ সময় তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

 

এসময় কুমারখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ সাংবাদিক বকুল চৌধুরী,সিনিয়র সহ সভাপতি মাহমুদ শরীফ, সহ-সভাপতি মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, দপ্তর সম্পাদক মাসুদ রানা, কোষাধ্যক্ষ মাহমুদ হাসান ও প্রচার সম্পাদক নয়ন হোসেন নির্বাহী সদস্য রফিক মোল্লা, কুষ্টিয়া বার্তা’র নির্বাহী সম্পাদক আকরামুজ্জামান আরিফ, দৈনিক মানবজমিন এর কুষ্টিয়া প্রতিনিধি এ জে সুজন, কুষ্টিয়া বার্তা’র সম্পাদক লাল্টু আহম্মেদ, দৈনিক আজকের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক সৌরভ হোসেন, স্টার নিউজের ক্যামেরা পারর্সন  হাসিবুল ইসলাম,  এটিএন নিউজের ক্যামেরা পারর্সন রুবেল হোসেন, সাংবাদিক এম এ ওহাব, সমকাল প্রতিনিধি মিজানুর রহমান নয়ন, দৈসিক ভোরের ডাক প্রতিনিধি মোশারফ হোসেন, সাংবাদিক আর কে জামান রিপন, দ্যা মিরর অব বাংলাদেশ পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি মিজানুর রহমান, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক এ্যাসোসিয়েশন কুমারখালী-খোকসা উপজেলা শাখার সভাপতি সুজয় চাকী,  হিন্দু বৌদ্ধ পরিষদের নিতাই কুমার কুন্ডু, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমারখালী পৌরসভার সাধারণ সম্পাদক প্রসেনজিৎ কুমার বিশ্বাস সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

 

অনুষ্ঠানের শেষে কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকার প্রয়াত সাংবাদিক দেবাশীষ দত্তের মেয়ে ও বাবার হাতে সহযোগিতা তুলে দেন। এছাড়াও প্রয়াত সাংবাদিক কন্যার উচ্চ মাধ্যমিক পর্যন্ত সকল প্রকার চিকিৎসা সংক্রান্ত সকল দ্বায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দেন ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার, কুমারখালী। এ সময় উপস্থিত সাংবাদিক ও অতিথিরা পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং যেকোনো প্রয়োজনে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।

 

 

প্রসঙ্গত, গত ১৯ আগস্ট ২০২৬ বুধবার ভোররাতে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটে অবস্থিত ‘শিখা ইন’ আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে সপরিবারে নিহত হন সাংবাদিক দেবাশীষ দত্ত। তাঁর অকাল মৃত্যুতে সাংবাদিক সমাজ, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। সেই শোক ও গভীর বেদনা থেকেই তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এ স্মরণসভার আয়োজন করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।