Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালী প্রেসক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

admin • 31 Mar 2024, 11:30 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুমারখালী প্রেসক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

কুমারখালী(কুষ্টিয়া) প্রতিনিধি ঃ

কুষ্টিয়ার ঐতিহ্যবাহী কুমারখালী প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার পৌর বাসটার্মিনাল সংলগ্ন খন্দকার মার্কেটের দ্বিতীয় তলায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কুমারখালী প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদেও সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর হারুনর অর-রশীদ হারুন, পৌর কাউন্সিলর জুলফিকার আলী হিরো।

এছাড়াও সিনিয়র সহ-সভাপতি ও কুমারখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংগ্রামের উপজেলা সংবাদদাতা মাহমুদ শরীফ। সহ-সভাপতি চ্যানেল এস ও দৈনিক কালবেলা পত্রিকার কুমারখালী প্রতিনিধি মনোয়ার হোসেন ও গণমুক্তির স্টাফ রিপোর্টার জাকের আলী শুভ, যুগ্ন-সাধারণ সম্পাদক দৈনিক দেশ পত্রিকার খাইরুল ইসলাম সবুজ, সাংগঠনিক সম্পাদক ও বিজয় টিভির প্রতিনিধি তানভীর আহমেদ লিটন, দপ্তর সম্পাদক ও দৈনিক আমার সংবাদের মাসুদ রানা, কোষাধ্যক্ষ ও অপরাধ অনুসন্ধানের মাহমুদুল হাসান, প্রচার সম্পাদক ও দৈনিক কুষ্টিয়ার খবরের নয়ন শেখ।

নির্বাহী সদস্য মাই টিভির কুষ্টিয়া প্রতিনিধি ও দৈনিক হাওয়া পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, সময় টিভির স্টাফ রিপোর্টার এস এম রাশেদ, এটিএন বাংলার কুষ্টিয়া প্রতিনিথি কে এইচ তুহিন, আনন্দ টিভির প্রতিনিধি মুস্তাফিজুর রহমান রিগান, এশিয়ান টিভির পুলক সরকার,দ্যা মিরর অব বাংলাদেশ পত্রিকার মিজানুর রহমান, দৈনিক যায়যায়দিন পত্রিকার ফরহাদ আমির টিপু, অপরাধ অনুসন্ধানের গোলাম সরোয়ার, দৈনিক লাখোকণ্ঠের সামরুজ্জামান (সামুন), দেশের বাণীর ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানা, দৈনিক নওরোজের আবু তালহা রাসেল, দৈনিক সোনালী খবরের রফিকুল ইসলাম রফিক, বার্তা টিভির আতাউর রহমান সুজন, কুষ্টিয়া প্রতিদিনের রঞ্জিত কুমার বিশ্বাস, কুষ্টিয়ায় দিগন্তের সুমন পারভেজ। সিনিয়ার সাংবাদিক ও সদস্য এম এ ওহাব, এম এ রাজ্জাক, আরাফাত হোসনে কোকো, সাকিব হোসেন, দেশের বানীর আসাদুজ্জামান সবুজ, সাংবাদিক তরিকুল ইসলাম, রবিন হোসেন, লিটন প্রামানিক, ফাহিম মুন্তাসির প্রমূখ উপস্থিত ছিলেন।

উক্ত ইফতার মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।