Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীত জাতীয় ভোটার দিবস উদযাপন

admin • 02 Mar 2024, 07:55 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুমারখালীত জাতীয় ভোটার দিবস উদযাপন

 কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি ঃ

" সঠিক তথ্যে ভোটার হব, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো " এই প্রতিপাদ্যে কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় ভোটার দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কার্যালয় আয়োজনে শনিবার (২ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. মাহবুবুল হকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, থানার ওসি মো. আকিবুল ইসলাম প্রমূখ।

 

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা - কর্মচারী বৃন্দ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।