Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে ৫০টি অসহায় পরিবার পেল খাদ্যসামগ্রী

admin • 31 Mar 2023, 09:27 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুমারখালীতে ৫০টি অসহায় পরিবার পেল খাদ্যসামগ্রী

পবিত্র রমজান উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে সমাজের বিধবা নারী, এতিম ও অসচ্ছল  ও অসহায় ৫০টি  পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

 

শুক্রবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার কুমারখালী সরকারী বালিকা বিদ্যালয়ে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন ইয়থ ডেভেলপমেন্ট ফোরাম এর উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

 

সংগঠনটির চেয়ারম্যান আশিকুল ইসলাম চপলের পরিচালনায় ও কুমারখালী এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মোত্তালিব মিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা।

এসময় আরো উপস্থিত ছিলেন-বিশিষ্ট শিশু সাহিত্যিক কবি সোহেল আমিন বাবু, কুমারখালী এম এন পাইলট মাধ্যমিক  বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শহিদুল ইসলাম,বিশিষ্ট কবি ও নাট্যকার লিটন আব্বাস, বাংলাদেশ মহিলা পরিষদ কুমারখালী উপজেলার সহ-সভাপতি রওশন আরা বেগম নীলা,কুমারখালী সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল শাহারিয়ার রুবেল,শিক্ষক ও সমাজসেবক পলাশ মাহমুদ,

 

কুমারখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম,মোঃ হাসান আলী, দৈনিক নয়া দিগন্তের কুমারখালী প্রতিনিধি সাংবাদিক সোহাগ মাহমুদ খান, দৈনিক আমার সংবাদের কুমারখালী প্রতিনিধি মাসুদ রানা, স্বপ্ন পূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠতা ও তরুন সমাজকর্মী ইসরাইল হোসেন, সম্রাট শাহজাহান প্রমুখ সহ ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।