Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে ৩ শতাধিক রোগীর সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প

admin • 25 Oct 2024, 03:19 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুমারখালীতে ৩ শতাধিক রোগীর সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প

কুষ্টিয়ার কুমারখালীতে স্বেচ্ছাসেবী সংগঠন কুমারখালী ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে ও ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং হাসিমুখ ফাউন্ডেশনের যৌথ সহযোগিতায় উপজেলার জিলাপি তলা বাজার সংলগ্ন মায়া মেডিকেল হলে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা চলে এই মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় । এ  সময় বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে প্রায় তিন শতাধিক রোগীকে ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

 

স্বেচ্ছাসেবী সংগঠন কুমারখালী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা  সাগর শেখ -এর সভাপতিত্বে ওই মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ বে-সরকারী ক্লিনিক-ডায়াগণস্টিক ও হাসপাতাল মালিক সমিতির কুমারখালী উপজেলা শাখার সভাপতি ও  ফ্যামিলি কেয়ারের ব্যাবস্থাপনা পরিচালক সুজয় চাকী।

 

এসময় কুষ্টিয়া ব্লাড ডোনার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক, কুষ্টিয়া ব্লাড ডোনার্স ক্লাবের সাধারণ সম্পাদক রিফাত, সংগঠনের সদস্য, ইয়া রফি ইসলাম পলাশ, আব্দুর রহিম, জীবন, নয়ন, আশুরা, লিজা, সাগর হোসেন ও হাশিমপুর ফাউন্ডেশন সদস্যবৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন।

  মেডিকেল ক্যাম্পে  ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌভিক দে প্রায় তিন শতাধিক রোগীকে পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।