Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে ২ মাদক সেবনকারীকে কারাদণ্ড

admin • 13 Mar 2023, 10:02 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুমারখালীতে ২ মাদক সেবনকারীকে কারাদণ্ড

কুষ্টিয়ার কুমারখালীতে ট্যাপেন্টাডল ও গাঁজা সেবনের দায়ে দুইজন সেবনকারীকে ৪ মাসের কারাদণ্ড প্রদান ও প্রত্যককে ৫০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (১৩ মার্চ) দুপুরে কুমারখালী সরকারি কলেজের দক্ষিণ গেট সংলগ্ন রেললাইন এলাকায় আদালত পরিচালনা করা হয়।

 

আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) মো. আমিরুল আরাফাত। এসময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক শেখ আবুল কাশেমসহ অন্যরা ছিলেন।

 

কারাদণ্ড প্রাপ্তরা হলেন - কুমারখালী পৌরসভার সেরকান্দি এলাকার মৃত মনজেদ শেখের ছেলে মো. বসির (৩৫) এবং চাপড়া ইউনিয়নের ছেঁউরিয়া কারিকরপাড়ার ছুবান প্রামাণিকের ছেলে মো. মনোয়ার হোসেন (৪৪)।

 

এতথ্য নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে ৪ মাসের কারাদণ্ড প্রদান ও প্রত্যককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এধরণের অভিযান প্রশাসনের অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।