কুষ্টিয়ার কুমারখালীতে বায়তুন নাজাত হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হিফজ সমাপনী উপলক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৬মার্চ) সন্ধ্যায় পৌর শহরের তেবাড়ীয়া গোরস্থান সংলগ্ন মাদ্রাসা ভবনে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল মালেক এর সঞ্চালনায় ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি প্রভাষক আখিরুজ্জামান শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক এ্যাড. জাকারিয়া আনছার মিলন। এসময় হাফেজ মাওলানা মুফতি রাকিবুল ইসলাম, মাদ্রাসাটির শিক্ষক-শিক্ষার্থীরা সহ অনেকে উপস্থিত ছিলেন।দোয়া মাহফিল শেষে মাদ্রাসার ৪ জন হাফেজকে সম্মাননা প্রদান করা হয়।





