Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময়

admin • 29 Sep 2024, 09:57 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুমারখালীতে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময়

কুষ্টিয়ার কুমারখালীতে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক মতবিনিময় সভা গত শুক্রবার অনুষ্ঠিত হয়। স্থানীয় বিনোদন রেস্টুরেন্টে অনুষ্ঠিত উপজেলা আমীর মোহাম্মদ আফতাব উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আগামী সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ আসনের নমীনি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা জামায়াতের নায়েবে আমির মোহামম্মদ আফজাল হোসাইন।

 

উপজেলা জামায়াতের সেক্রেটারী মামুন অর রশীদের সঞ্চালনায় সভায় হিন্দু ধর্মাবলম্বীদের মধ্য থেকে বক্তব্য রাখেন পূজা উদযাপন কমিটির উপজেলা সভাপতি নব কুমার দত্ত, এ্যাডভোকেট জয়দেব বিশ্বাস, শংকর মজুমদার, ভারত-বাংলাদেশ সম্পৃতি পরিষদের সেক্রেটারী বাবু নিতাই কুন্ডু, জামায়াত নেতা নজরুল ইসলাম, রবিউল ইসলাম প্রমুখ।

 

সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহামম্মদ আফজাল হোসাইন বলেন, এদেশে সংখ্যালঘু বলে কেউ নেই। সবাই এদেশের নাগরিক। আগস্ট বিপ্লবে এদেশের ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়, বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান আগলে রেখেছিল জামায়াত শিবিরের নেতাকর্মীরা। দিনরাত পাহারা দিয়েছে। আমরা কে হিন্দু কে মুসলমান সে বিচার করিনি।

স্বাধীনতার পর থেকে জামায়াতকে সাম্প্রদায়িক শক্তি হিসেবে চিহ্নিত করেছে যারা, তারাই হিন্দুদের জায়গাজমি জবর দখল করেছে, তারাই বারবার হিন্দুদের মন্দিরে হামলা করেছে, অগ্নিসংযোগ করেছে। তারাই সংখ্যালঘু বলে আপনাদেরকে ছোট করে রেখেছে।

জাতীয় হিন্দু নেতৃবৃন্দ বলেন, এই দলের প্রতি আমরা চির কৃতজ্ঞ। কেননা, জামায়াত যেভাবে রাতদিন আমাদের পাশে থেকে আমাদের জানমাল রক্ষা করেছে। তারা আগামী দূর্গাপূজায় জামায়াতের সার্বিক সহায়তা কামনা করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।