কুষ্টিয়ার কুমারখালীর রেলওয়ে জামে মসজিদে এসে সুজন সিকদার নামে এক হিন্দু যুবক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সোমবার দুপুরে যোহরের নামাজের পর জনপ্রিয় ইসলামী আলোচক ও উপজেলার রেলওয়ে জামে মসজিদের ইমাম ও খতিম হাফেজ মাওলানা আব্দুস সালাম বিন ইউসুফের কাছে কালেমা পড়ে সুজন সিকদার ইসলাম গ্রহন করেন ।
ইসলাম গ্রহন করার পর তার নাম রাখা হয় মো: আব্দুল্লাহ।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে আজ ২৮ অক্টোবর (সোমবার ) দুপুরে নিজের ফেসবুক আইডিতে ৩৮ সেকেন্ডের একটি ভিডিও পোষ্ট করেন মসজিদের ইমাম ও খতিম হাফেজ মাওলানা আব্দুস সালাম বিন ইউসুফ।
ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন , আলহামদুলিল্লাহ্ আজ বাদ যোহর এক হিন্দু ভাই ইসলাম গ্রহন করলেন । মুহূর্ত্তেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।





