Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

কুমারখালীতে হাসপাতালে চিকিৎসারত অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
কুমারখালীতে হাসপাতালে চিকিৎসারত অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অজ্ঞাত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে তিনি মারা যান। নাম পরিচয়হীন সত্তরঊর্ধ বৃদ্ধাকে থানা পুলিশ ও উপজেলা প্রশাসন পৌর কবরস্থানে দাফন করেছেন।

 

জানা যায়, গত ৫ সেপ্টেম্বর একজন ভ্যানচালক বৃদ্ধা এই নারীকে অসুস্থ অবস্থায় কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বৃদ্ধাকে দেখভাল করার কেউ না থাকায় হাসপাতালের স্টাফরা তাকে সার্বিকভাবে সেবা যত্ন করতেন। এবং ভর্তির ৫ দিনের মাথায় অজ্ঞাত এই নারী মারা যান।

 

হাসপাতালের আয়া মাজেদা খাতুন জানান, ৫ দিন আগে বৃদ্ধা রোগীকে ভর্তি করা হয় কুমারখালী হাসপাতালে। রোগীর খোঁজ নিতে কেউ না আসলে গত ৩ দিন যাবত তিনি সার্বিকভাবে বৃদ্ধার যত্ন নিয়েছেন। অসুস্থ বৃদ্ধার শরীরে তিনি আঘাতের চিহ্ন দেখেছেন বলে জানান। মঙ্গলবার বৃদ্ধা মারা গেলে থানা পুলিশ দাফনের ব্যবস্থা করেছেন বলে জানান তিনি।

 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকিবুল ইসলাম জানান, হাসপাতালে চিকিৎসারত অজ্ঞাত বৃদ্ধা নারী মারা গেলে তার পরিচয় সনাক্ত না হওয়ায় কুমারখালী পৌর কবরস্থানে দাফন করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।