Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

কুমারখালীতে সুন্দরবন-বেনাপোল এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবীতে মানববন্ধন

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
কুমারখালীতে সুন্দরবন-বেনাপোল এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবীতে মানববন্ধন

কুষ্টিয়ার কুমারখালীতে ঢাকাগামী সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি ও স্টপেজের দাবীতে মানববন্ধন ও অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রেলওয়ে প্লাটফর্মের উপর এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।স্টপেজ না দেওয়া হলে ৭২ ঘন্টার সময় বেঁধে দিয়ে কঠোর কর্মসূচীর আল্টিমেটাম দিয়েছেন কুমারখালীবাসী।

 

মানববন্ধন কর্মসূচিতে উপজেলা বিএনপির আহবায়ক লুৎফর রহমান, জামায়াতের নায়েবে আমির মো. আফজাল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া আনছার মিলন প্রামাণিক, এ্যাড. জয়দেব কুমার বিশ্বাস, ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সুজয় চাকী সহ কুমারখালীর সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, কুমারখালী উপজেলায় একাধিক শিল্প কলকারখানা থাকায় প্রাচীন এই জনপদকে শিল্প এলাকা বলা হয়। সাংস্কৃতিক এই জনপদে বিভিন্ন মনীষীদের বাস্তুভিটা থাকায় রয়েছে একাধিক পর্যটন কেন্দ্র।

 

কুমারখালীর বিভিন্ন টেক্সটাইল মিলের তৈরি বেডসিট সারা বাংলাদেশ সহ বিদেশে রপ্তানি হয়ে থাকে। এছাড়াও এখানে বৃহৎ কাপুড়িয়া হাট রয়েছে।

 

ঢাকাগামী ট্রেনের স্টপেজ থাকলে ব্যবসায়ী ও দর্শনার্থীরা সহজেই কুমারখালীর সাথে যোগাযোগ রক্ষা করতে পারবেন। ৭২ ঘন্টার মধ্যে সুন্দরবন অথবা বেনাপোল এক্সপ্রেস ট্রেনের স্টপেজ না দেওয়া হলে কঠোর কর্মসূচির আল্টিমেটাম দেন তারা। এবং খুলনা গামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি প্রায় আধাঘন্টা আটকে রেখে স্মারক লিপি দেওয়া হয়েছে স্টেশন মাস্টারের নিকট।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।