Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

কুমারখালীতে সিরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
কুমারখালীতে সিরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত

কুষ্টিয়ার কুমারখালীতে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) মাহফীল ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় কুমারখালী উপজেলার বাঁশগ্রাম আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ অডিটরিয়ামে এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল-এর সভাপতিত্বে এবং মিজানুর রহমান শেলী'র পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আ ছ ম তরিকুল ইসলাম।

 

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাশঁগ্রাম আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ জাহিদুজ্জামান এবং বাগুলাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওঃ সামছুদ্দিন আহমেদ।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড. আ ছ ম তরিকুল ইসলাম তার আলোচনার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদ (সাঃ)-এর জীবনীর উপর বিশেষ আলোচনা করেন।

 

এ সময় তিনি আল্লাহর নাজিলকৃত কিতাব আল- কোরআন ও সর্বশেষ নবীর দেখানো পথে জীবন পরিচালনার পরামর্শ দেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, কবি, সাহিত্যিক ও ইমাম সহ সকল শ্রেণী পেশার মানুষ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।