Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৭তম জন্মবার্ষিকী উদযাপন

admin • 13 Nov 2024, 06:49 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুমারখালীতে সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৭তম জন্মবার্ষিকী উদযাপন

কালজয়ী উপন্যাস বিষাদ সিন্ধু রচয়িতা অমর কথা সাহিত্যিক মীর মশাররফ  হোসেনের ১৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিড়ী পাড়ায় মীর মশাররফ হোসেনের বাস্তুভিটায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলার মধ্য দিয়ে ২ দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

 

সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএস মিকাইল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথমদিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

 

আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. মোঃ রশিদুজ্জামান। কুমারখালী উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আমিরুল আরাফাতের সঞ্চালনায় পুলিশ সুপার মিজানুর রহামান, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার,কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খান সহ অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।