Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো 'আমার অধিকার ফাউন্ডেশন'

admin • 27 Jan 2025, 04:28 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুমারখালীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো 'আমার অধিকার ফাউন্ডেশন'

'আমি তুমি সচেতন হই,নিজের অধিকার বুঝে নেয়' এই প্রতিপাদ্য কে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে অসহায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে অর্ধ শতাধিক শীতবস্ত্র বিতরণ করেন আমার অধিকার ফাউন্ডেশন।

 

 ( ২৭ জানুয়ারী ) সোমবার সকাল থেকে শুরু করে উপজেলার শিলাইদহ ইউনিয়নের নাওথী, ভবানিপুর,আড়পাড়া, খোদ্দবোন গ্রাম সহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এই শীত বস্ত্র বিররন করা হয়।

 

আমার অধিকার ফাউন্ডেশনের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় এই শীত বস্ত্র বিতরন করা হয়।

 

আমার অধিকার ফাউন্ডেশনের সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে শীত বস্ত্র বিতরন কালে উপস্থিত ছিলেন আমার অধিকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সহসভাপতি সাব্বির আহমেদ সহ এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যাক্তি প্রমুখ।

 

শীত বস্ত্র বিতরন কালে আমার অধিকার ফাউন্ডেশনের সভাপতি সেলিম রেজা বলেন, সমাজের এই সকল পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনের দিকে এগিয়ে নিতে সরকারি, বেসরকারি বা ব্যাক্তি প্রতিষ্ঠানের মাধ্যমে

সর্বদা কাজ করে যাচ্ছে আমার অধিকার ফাউন্ডেশন। ভবিষ্যতে এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকল সামাজিক,রাজনৈতিক ও বিভিন্ন সংগঠন ও ফাউন্ডেশনকে এগিয়ে আসার জন্য আহবান জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।